লেখাসমূহ উপরে জুন ২৫, ২০১১ মধ্যে
ভাষা শিক্ষা |
মন্তব্য নেই
মুহম্মদ মাছুম বিল্লাহ: আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ইংরেজি বলার চর্চা কতটা হচ্ছে? এ প্রশ্নের উত্তর অনেকটাই বড় ’না’ বোধক হবে। শিক্ষক যখন ইংরেজি পড়ান, তিনি কি তখন ইংরেজি বলেন? তিনি ইংরেজি বলেন না, কারণ কেউ কেউ মনে করেন ইংরেজি বললে শিক্ষার্থী তার কথা বুঝবে না। আসলে শিক্ষার্থীদের ইংরেজি বলা উচিত কারণ কৈশোরে বয়সের শিক্ষার্থীরা যতটুকু শুনবে ততটুকু মনে রাখতে পারে। তারা অনুকরণপ্রিয়। শিক্ষক যা করবেন, তারাও তাই করবে। শিক্ষক যা বলবেন তারাও তাই বলবে। আমার মনে আছে আমি প্রায়ই ক্লাসে বলতাম, You boy, so what, thanks a lot ইত্যাদি। ছাত্রছাত্রীরা মজা করে বা ব্যঙ্গ করে, অনুকরণ করে হোক কিংবা বয়সর কারণেই হোক, তারা ঐ শব্দগুলো বলতো। অর্থাৎ শব্দগুলোর ব্যবহার তারা শিখেছে। এভাবে শিক্ষক যখন তাদের জিজ্ঞেস করবে What about your homework? তারা বাক্যটি শিখে ফেলবে এবং বাস্তবজীবনে ব্যবহার করতে শিখবে। তারা জেনেছে কোন্ অবস্থায় এই বাক্যটি ব্যবহার করতে হয়। মাতৃভাষা ব্যতীত অন্য কোন দ্বিতীয় ভাষা শিখার এটি একটি উৎকৃষ্ট উপায়।
শিক্ষক ক্লাসে গিয়ে বলবেন Good morning, My dear students, how are you? এই শব্দগুলো একদিকে যেমন ছাত্র-শিক্ষক সম্পর্ক ঘনিষ্ঠতর এবং শিখনবান্ধব করে; অন্যদিকে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, সাহসী করে তোলে এবং সর্বোপরি ইংরেজি ভাষা মূলত যে জন্য আমরা শিখি সেই উদ্দেশ্যগুলোও সফল করতে সহায়তা করে। আর ক্লাসে যখন এই ধরনের পরিবেশ বিরাজ করে যে, ছাত্র-শিক্ষক এক বন্ধুত্বপূর্ণ পরিবেশ শিখন-শেখানোর কাজ করছেন, তখন শিক্ষার্থীদের সব সময়ই আকর্ষণ থাকবে ক্লাসের দিকে। তারা ঐ বন্ধুত্বপূর্ণ পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে চাইবে না অর্থাৎ ক্লাসে থাকার কিংবা আসার জন্য উদগ্রীব থাকবে। শিক্ষক বলবেন, Please open at page 19. Now let us start chain drill. Let us start a new lesson, shall we? tag question কোন অবস্থায় ব্যবহার করতে হয়, কোন বাক্যে কী ধরনের tag ব্যবহার করতে হয় তা শিক্ষার্থীরা ক্লাসে স্পোকেন ইংরেজির মাধ্যমেই শিখে ফেলবে, আলাদা বই থেকে কিংবা অবাস্তব অবস্থা থেকে মুখস্থ করতে হবে না। বাস্তব অবস্থায় যখন তারা শিখবে তার গুরুত্ব এবং তা ধরে রাখার ক্ষমতা থাকে দীর্ঘদিন।
বিস্তারিত
সাম্প্রতিক মন্তব্য