কাঠামোবদ্ধ প্রশ্ন: আশার চেয়ে আশঙ্কাই বেশি

গৌতম রায়: কাঠামোবদ্ধ প্রশ্নপত্র নিয়ে ড. মুহাম্মদ জাফর ইকবাল চমৎকার একটি কলাম লিখেছেন প্রথম আলোতে গত ৪ এপ্রিলে। সেখানে তিনি কাঠামোবদ্ধ প্রশ্নপত্রের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি কিছু আশঙ্কাও ব্যক্ত করেছেন। সবচাইতে বড় বিষয়, যারা ‘কাঠামোবদ্ধ প্রশ্ন’ টার্মটি শুনেছেন, কিন্তু সেটির সম্পর্কে সম্যক ধারণা নেই, তাদের জন্য তিনি খুব সহজ ভাষায় বিষয়টি ব্যাখ্যা করে বুঝিয়েছেন। তাঁর লেখার পাশাপাশি আমি কয়েকটি বিষয় যুক্ত করতে চাই।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বেনজামিন ব্লুমের নেতৃত্বে শিক্ষা-মনোবিদদের একদল গবেষক ১৯৫৬ সালে সর্বপ্রথম শিক্ষণ-শিখন প্রক্রিয়ার ক্ষেত্রগুলোকে বড় আকারে তিনটি ভাগে ভাগ করেন- জ্ঞানমূলক ক্ষেত্র (Cognitive domain), বিশ্বাস-অনুভূতিমূলক ক্ষেত্র (Affective domain) এবং মনোপেশীজ ক্ষেত্র (Psychomotor domain)। এই তত্ত্ব অনুসারে শিক্ষার্থীদের শিখন দক্ষতাকেও তিনটি ভাগে ভাগ করা যায়- জ্ঞানমূলক দক্ষতা, বিশ্বাস-অনুভূতিমূলক দক্ষতা এবং মনোপেশীজ দক্ষতা।

বিস্তারিত