মুনতাসির বিন মোস্তফা: আমি কুমিল্লার বিখ্যাত ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী। যাই হোক, সর্বপ্রথম আমি আমার শিক্ষা-পরিচিতি দিয়ে নেই। আমি বর্তমানে এই কলেজের বিবিএস(পাস) ১ম বর্ষের ছাত্র এবং সেই সাথে অন্যত্র কাত (Certified Accounting Technician) পড়ছি। যেটি বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল দ্বারা পরিচালিত চার্টার্ড অ্যাকাউন্টিং কোর্স। আমি যখন নবম শ্রেণীতে পড়ি তখন থেকেই এই প্রফেশনাল কোর্স নিয়ে পড়ার জন্য নিজেকে তৈরি করে নিই। অন্যদের মত আমার বাবাও চাননি আমি এই কোর্সে পড়ি। অনেক অনুরোধের পর তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন, আর তা হল আমাকে সরকারি ইউনিভার্সিটিতেও পড়তে হবে।
যেহেতু আমার টার্গেট শুধু CAT এবং ACCA করার তাই ইচ্ছে করেই আর কোনো ভার্সিটিতে পরীক্ষা দিলাম না। কিন্তু বিবিএসে পড়তে তো আর পরীক্ষা লাগে না, তাই অনেকটা বাধ্য হয়েই ভর্তি হতে হলো এই ভিক্টোরিয়া কলেজে। যথারীতি ক্লাস শুরু হলো দুই জায়গাতেই। আমিও ব্যস্ত হয়ে গেলাম পড়ালেখা নিয়ে। কিন্তু বিপত্তি বাধলো তখনই যখন CAT এর পড়ার সাথে বিবিএসের পড়ার কোনো মিল দেখছিলাম না। এখানে এসেই আমার চোখ খুলে গেলো! আমি অনুধাবন করলাম এতোদিন আমরা (এইচএসসি পর্যন্ত) কী শিখেছি? CAT-তে শুধু তাই শেখানো হয় যা আমাদের ভবিষ্যতের কর্মজীবনে প্রয়োজন। আর আমরা অন্যান্য গতানুগতিক ধারায় শিখে আসি ইহার সংজ্ঞা, উহার প্রয়োজীনয়তা, এনার সঙ্গে তেনার পার্থক্য, অমুক বিষয় সম্পর্কে কোন বিজ্ঞজন কী বলেছেন ইত্যাদি।
বিস্তারিত


সাম্প্রতিক মন্তব্য